এবার রবি গ্রাহকদের দিচ্ছে ১৩ কোটি ফ্রি মিনিট

১০ মে, ২০২০ ২২:৪৯  
করোনায় গ্রামীণফোন স্পেশাল অফার হিসেবে গ্রাহকদেরকে ১০ কোটি মিনিট ভয়েস কল ফ্রি দেওয়ার ঘোষণার মাত্র দু’দিনের মাথায় রবি ১৩ কোটি মিনিট ফ্রি অফার নিয়ে হাজির হয়েছে। ফ্রি ভয়েস কল অফারের সঙ্গে সঙ্গে রবি আবার ৫০ এমবি করে ডেটা ফ্রি দেওয়ার ঘোষণাও তাদের ভেরিফাইড ফেসবুক পেইজে দিয়েছে। আজ রোববার (১০ মে) রবি তাদের এক কোটি ৩০ লাখ গ্রাহকের জন্যে নিয়ে আসে ১৩ কোটি মিনিট ফ্রি অফার। এর আগে গত শুক্রবার (৮ মে) আরও কয়েকটি অফারের সঙ্গে সঙ্গে গ্রামীণফোন এক কোটি গ্রাহকের জন্যে ১০ কোটি মিনিট করে ফ্রি দেওয়ার ঘোষণা দেয়। রবি গ্রাহকেরা তিন দিন মেয়াদের অফারটি গ্রহণ করতে গ্রাহককে ডায়াল করতে হবে *212*10# নম্বরে। অথবা রবি’র My Robi অ্যাপ থেকেও অফারটি গ্রহণ করা যাবে।